শক্তিসাশ্রয়ী গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির উৎকর্ষে দিন দিন আবিষ্কার হচ্ছে কতই না বিচিত্র ও বিস্ময়কর সামগ্রী। প্রযুক্তির হাত ধরে এবার উদ্ভাবিত হলো নতুন এক তাক-লাগানো গাড়ি। ক্যায়েনে ডিজেল এসইউভি এই গাড়িটি উদ্ভাবন করেছে ‘পোর্শ’। প্রতিষ্ঠানটির দাবি, এটি বেশ শক্তিসাশ্রয়ী গাড়ি। শুধু তা-ই নয়, এটি হচ্ছে প্রথম ডিজেলচালিত গাড়ি এবং কিছু আলট্রা-স্লিক স্পোর্টস কার। পেট্রলচালিত অন্যান্য গাড়ির তুলনায় এটি ৩০ শতাংশ বেশি সাশ্রয়ী। প্রতি গ্যালন তেলে গাড়িটি সর্বোচ্চ ২৮ মাইল পাড়ি দিতে পারবে। নতুন এই এসইউভি গাড়ির ইঞ্জিন হচ্ছে ৩ দশমিক শূন্য লিটার ভি৬ টার্বো ডিজেল ইঞ্জিন। এতে রয়েছে ২৪০ হর্সপাওয়ারের শক্তি। মাত্র ৭ দশমিক ২ সেকেন্ডে গাড়িটি প্রতি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে পারে। আর অত্যন্ত দ্রুতগতিতে পৌঁছাতে পারে ১৩৫ মাইল।সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো’তে পোর্শের তৈরি এ গাড়ি প্রদর্শিত হয়েছে। পোর্শের প্রেসিডেন্ট ও সিইও ডেটলেভ ভন প্লাটেন বলেন, মাত্র এক ট্যাংক ডিজেল দিয়ে গাড়িটি নিউইয়র্ক থেকে ইন্ডিয়ানাপলিস পর্যন্ত প্রায় ৭৪০ মাইল পাড়ি দেওয়া সম্ভব। আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে গাড়িটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। —ম্যাশঅ্যাবল, ইয়াহু নিউজ অবলম্বনে প্রদীপ সাহা