প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী ও শনি গ্রহের নতুন ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা (নাসা)। ক্যাসিনি নামের একটি নভোযান থেকে গত জুলাইয়ে এ ছবি ধারণ করা হয়। এতে শনির আসল রং, সাতটি চাঁদ ও একটি বলয় এবং পৃথিবী, শুক্র ও মঙ্গল গ্রহকে একই সঙ্গে দেখা যায়। ‘দ্য ডে দি আর্থ স্মাইল্ড’ প্রকল্পের অংশ হিসেবে ছবিটি তুলেছে ক্যাসিনির ক্যামেরা। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নিউজিয়াম জাদুঘরে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রকল্পের প্রধান ক্যারোলিন পোর্কো বলেন, সূর্যগ্রহণ চলাকালে গত ১৯ জুলাই শনির ওই দুর্লভ ছবিটি ধারণ করে ক্যাসিনি।
বিবিসি।