শনির 'নতুন চাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনি গ্রহের বলয়ে একটি ‘নতুন চাঁদ’ জন্ম নিয়েছে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সম্ভাব্য উপগ্রহটির অনানুষ্ঠানিক নাম পেগি। তবে এটির অস্তিত্ত্ব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনির ৬৩তম চাঁদ হিসেবে স্বীকৃতি পেতে পারে পেগি। মহাকাশযান ক্যাসিনির তোলা শনিবলয়ের সবচেয়ে বাইরের অংশের একটি ছবিতে পেগির উপস্থিতির প্রাথমিক সন্ধান মেলে। এটির ব্যাস প্রায় এক কিলোমিটার। ধারণা করা হচ্ছে, উপগ্রহটি সম্পূর্ণ বরফের তৈরি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কর্মকর্তা লিন্ডা স্পিলকার শনির চাঁদটির জন্মকে একটি ‘উত্তেজনাকর ও অপ্রত্যাশিত ঘটনা’ আখ্যা দিয়েছেন। ইকারাস সামায়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, শনিবলয়ের প্রান্তদেশে সংঘর্ষ বা আলোড়নে ফলে চাঁদটি সৃষ্টি হতে পারে। বিবিসি।