শব্দদূষণ শহরের মানুষের জীবনকে কষ্ট দেয়:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-৬
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
শব্দদূষণ
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
১. হাঁস কি একটি পাখি, না পশু?
ক. পশু খ. পাখি গ. পানকৌড়ি ঘ. দুটিই উত্তর: খ. পাখি।
২. ‘প্যাঁক প্যাঁক’ করে ডাকে কোনটি?

ক. হাঁস খ. চড়ুই গ. মোরগ ঘ. কোকিল উত্তর: ক. হাঁস।
৩. কবুতরের ডাক কেমন?
ক. বাক বাক খ. চিঁ চিঁ গ. ঘু ঘু ঘ. বাক বাকুম
উত্তর: ঘ. বাক বাকুম।
৪. দোয়েল ও চড়ুই পাখি মিলে কী ধরনের শব্দ করে?
ক. চিকির চিকির খ. টিট টিট গ. কিচিরমিচির ঘ. কিয়াক
উত্তর: গ. কিচিরমিচির।
৫. কোকিল কীভাবে ডাকে?
ক. প্যাঁক প্যাঁক করে খ. কিচিরমিচির করে
গ. কুহু কুহু করে ঘ. বাক বাকুম বাগ করে
উত্তর: গ. কুহু কুহু করে।
৬. গরু কী ধরনের প্রাণী?
ক. হিংস্র খ. মাংসাশী গ. নিরীহ ঘ. পোষা উত্তর: গ. নিরীহ।
৭. কখন মোরগের ডাক শোনা যায়?
ক. রাতে খ. সন্ধ্যায় গ. ভোরে ঘ. দুপুরে উত্তর: গ. ভোরে।
৮. প্রতিদিন ভোরে কার ডাক শুনে ভোর হয়?
ক. হাঁসের খ. মোরগের গ. কবুতরের ঘ. শিয়ালের
উত্তর: খ. মোরগের।
৯. নিশিরাতে কোন প্রাণীটি ডাকে?
ক. প্যাঁচা খ. শেয়াল গ. কুকুর ঘ. বিড়াল উত্তর: গ. কুকুর।
১০. কুকুরের দল কখন জোরে জোরে ডাকতে থাকে?
ক. ভোরে খ. সন্ধ্যারাতে গ. দুপুরে ঘ. নিশিরাতে
উত্তর: ঘ. নিশিরাতে।
১১. ‘নিশিরাত’ শব্দের অর্থ কী?
ক. রাত খ. গভীর রাত গ. সন্ধ্যারাত ঘ. শেষ রাত
উত্তর: খ. গভীর রাত।
১২. শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে। ‘পাতি’ অর্থ কী?
ক. ছোট খ. বড় গ. মধ্যম ঘ. বিশাল উত্তর: ক. ছোট।
১৩. শহরের মানুষের জীবনকে কষ্ট দেয় নিচের কোনটি?
ক. বেকারত্ব খ. গাড়ির হর্ণ গ. যানজট ঘ. শব্দদূষণ
উত্তর: ঘ. শব্দদূষণ
১৪. শব্দদূষণ কবিতার আলোকে নিচের সঠিক বানান কোনটি?
ক. স্কুল খ. ইশকুল গ. ইসকুল ঘ. ইস্কুল উত্তর: খ. ইশকুল
১৫. শহরে ঝাঁকে ঝাঁকে দেখা যায় কোন পাখি?
ক. কাক খ. চিল গ. শালিক ঘ. গাঙচিল উত্তর: ক. কাক।
১৬. শহরে হর্নের কারণে কোন কাজটি করা মুশকিল হয়?
ক. মুখ ধোয়া খ. জুতার ফিতে বাঁধা গ. জামা পরা ঘ. ঘুমানো
উত্তর: ঘ. ঘুমানো।
১৭. ‘শব্দদূষণ’ বেশি কোথায় ঘটে?
ক. শহরে খ. চটকলে গ. গ্রামে ঘ. সাগরের ঢেউয়ে
উত্তর: ক. শহরে।
১৮. ‘শব্দদূষণ’ কবিতায় কবি কান পেতে শুনতে বলেছেন কোনটি?
ক. দরজার বেল বাজানো খ. মোরগের ডাক
গ. টুনটুনির গান ঘ. কাকের ডাক
উত্তর: ক. দরজার বেল বাজানো।
১৯. ‘শব্দদূষণ’ কবিতায় ছোটরা কোথায় হইচই করে?
ক. ইশকুল মাঠে খ. ঘরের আঙিনায়
গ. গলিপথে ঘ. ঘরের ছাদে
উত্তর: ক. ইশকুল মাঠে।
২০. ‘মুশকিল’ শব্দের অর্থ কী?
ক. ভালো খ. অসুবিধা গ. সুবিধা ঘ. শান্তি উত্তর: খ. অসুবিধা।
২১. ‘হাঁকে’ শব্দটির শব্দ কী?
ক. শাক খ. হাটে গ. ডাকে ঘ. হ্যারে উত্তর: গ. ডাকে।
২২. তোমার পড়া এই কবিতার আলোকে নিচের সবচেয়ে গুরুতর বিষয় কোনটি বলে তুমি মনে করো?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ গ. পরিবেশদূষণ ঘ. শব্দদূষণ
উত্তর: ঘ. শব্দদূষণ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল