শমশেরনগর ডাকঘরে ইলেকট্রনিকস মানি ওর্ডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১-১২ অর্থবছরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ডাকঘরে ইলেকট্রনিকস মানি ওর্ডার ট্রান্সফার সার্ভিসে (ইএমটিএস) দুই কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়। গতকাল রোববার শমশেরনগর ডাকঘরের রেকর্ড খুঁজে দেখা যায়, জুলাই ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত এ অর্থবছরে শমশেরনগর থেকে তিন হাজার ৩৪০টি ইএমটিএসে টাকা পাঠানো হয় এক কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৮০২ টাকা। আবার বিভিন্ন স্থান থেকে আসা মানি ওর্ডারে এক হাজার ৯২১টি মানি ওর্ডারের বিপরীতে টাকা প্রদান করা হয় ৭৭ লাখ ৪৭ হাজার ৫৩৩ টাকা। যেকোনো উপজেলা সদরের ডাকঘর থেকে শমশেরনগর ডাকঘরে এ পদ্ধতিতে লেনদেনটি অনেক বেশি। শমশেরনগর ডাকঘরের মাস্টার মো. মোজাহের আলী জানান, ডাকঘরে নিরাপদ ভেবে মানুষজন ক্রমেই ইএমটিএস-পদ্ধতিতে টাকা লেনদেন করছে। ফলে ডাকঘরের কার্যক্রম আরও সচল হয়েছে। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি