শমশেরনগরে অনলাইন বিজনেস সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অনলাইন বিজনেট সেন্টার নামে একটি প্রতিষ্ঠান ব্যবসা শুরু করেছে। সম্প্রতি শমশেরনগর রেলওয়ে স্টেশন সড়কের মদিনা মার্কেটে অনলাইন বিজনেস সেন্টারের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. আবদুল মুমিন প্রথম আলোকে জানান, অনলাইন বিজনেস সেন্টারের সেবায় থাকছে ইন্টারনেট ব্রাউজিং, অনলাইনে নিজস্ব ব্লগ তৈরি, ই-মেইল, যাবতীয় সরকারি নিয়োগের অনলাইন ফরম পূরণ, বিসিএস পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধনসহ যাবতীয় অনলাইন ফরম পূরণ, ব্যাংক, এনজিওসহ বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ-সংক্রান্ত অনলাইন ফরম পূরণ, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কোর্সে অনলাইনে ফরম পূরণ ইত্যাদি। এ ছাড়া পিএসসি, পিএসসি বৃত্তি, জেএসসি, জেএসসি বৃত্তি, এসএসসি, এসএসসি বৃত্তিসহ সব পরীক্ষার ফলাফল জানা যাবে। পাশাপাশি মুঠোফোনে বিদ্যুৎ বিল পরিশোধের সেবাও পাওয়া যাবে। কম্পিউটার ট্রাবল শুটিং, কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পিউটার সার্ভিসিং সেবা নিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি