শমশেরনগরে আউটসোর্সিং কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে এ কর্মশালার আয়োজন করা হয়।জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর উদ্যোগে কর্মশালায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও যুবকেরা অংশগ্রহণ করে। কর্মশালায় তিনি বলেন, ইংরেজিতে দক্ষতা বাড়ানো ও ইন্টারনেট ব্যবহার করে ব্লগের মাধ্যমে সহজেই ঘরে বসে ভালো একটা আয়ের ব্যবস্থা করে নেওয়া যাবে। কর্মশালায় প্রশিক্ষক ফেরদৌস ইবনে কাদের আউটসোর্সিংয়ের ওপর দুটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি