শমশেরনগরে আউটসোর্সিং নিয়ে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাজীপুর ইন্টারনেট টেকনোলজি (এইচআইটি) ২০২০-এর উদ্যোগে আউটসোর্সিং প্রশিক্ষণার্থীদের সঙ্গে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর মতবিনিময় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এইচআইটি ২০২০-এর প্রতিষ্ঠাতা আবেদ চৌধুরী বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে গ্রামপর্যায়ে ইন্টারনেট ব্যবহার করে দক্ষতা বাড়ানো এবং সবাইকে সচ্ছল হওয়ার সুযোগ করে দিতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের ইংরেজিতে আরও দক্ষ হতে হবে। শমশেরনগরে এইচআইটির আউটসোর্সিং প্রশিক্ষণে সাতজনকে প্রশিক্ষণ দেন ফেরদৌস ইবনে কাদের। জানা যায়, গত বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনে ও শুক্রবার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ও বিকেলে সিলেট মহানগরের হোটেল হলি সাইডে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি