শহীদ আসাদের মন্ত্র জনগণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৯ সালের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান ক্ষমতামদমত্ত স্বৈরাচারী আইউব-মোমেন চক্রকে উৎখাত করেছিল, সেই গণ অভ্যুত্থানের অবিস্মরণীয় আত্মদান হলেন আসাদুজ্জামান। আসাদুজ্জামান কেবলমাত্র মারা যাননি তিনি সচেতনভাবে জীবন দিয়েছিলেন। তাঁর সেই সচেতনতা কি? কোনো সত্যের অপ্রতিরোধ্য হাতছানিতে সাড়া দিয়ে তিনি নিজেকে দান করেছিলেন? পূর্ববাংলার নিপীড়িত জনগণের সমষ্টিজীবনে ঘনায়মান দুর্যোগের প্রাক্কালে দাঁড়িয়ে আজ সেকথা যথাযথভাবে উপলব্ধি করা এদেশের প্রত্যেকটি নরনারীর অবশ্য কর্তব্য।
আসাদের রাজনৈতিক উপলব্ধি ‘আসাদের মন্ত্র—জনগণতন্ত্র’—কথাটি শ্লোগানের আকারে আজ পূর্ববাংলার ঘরে ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত। বস্তুত: ‘জনগণতন্ত্র’ এই শব্দটির মধ্যেই আসাদের রাজনৈতিক উপলব্ধি পরিষ্কার ধরা পড়ে। কিন্তু যে প্রশ্নটি মাথা চাড়া দিয়ে ওঠে তা হলো ‘গণতন্ত্র বললেই তো হয়, আবার জনগণতন্ত্র কেন?’ প্রশ্নটা বিশেষ করে মনে আসে এই কারণে যে আমাদের দেশের প্রায় সকল প্রচারযন্ত্রের বক্তব্যেই গণতন্ত্র শব্দটির ছড়াছাড়ি। তাছাড়া যে পাশ্চাত্য চিন্তাধারা এখনো নানা প্রকাশ্য ও গোপন পথে আমাদের চিন্তাধারাকে সদাসর্বদা প্রভাবান্বিত করে চলেছে তার কথাবার্তাতেও গণতন্ত্র শব্দটি নিয়ে মাতম করা হয়। এসবই করা হয় জনসাধারণের চিন্তাকে বিভ্রান্তি সৃষ্টির ওই প্রচেষ্টা সফল হয়েছে এবং এখনো প্রচেষ্টা বহুলাংশে সফল হচ্ছে। বিভ্রান্ত চিন্তায় বিভ্রান্তকারী শক্তি বা শক্তিসমূহের কারসাজিতে ধরা পড়ে না। সেজন্য আমাদের ব্যাপক চিন্তায় গণতন্ত্র ও জনগণতন্ত্রের মধ্যেকার পার্থক্য স্পষ্ট নয়। আর তা নয় বলেই আসাদের রাজনৈতিক উপলব্ধির তাৎপর্য তথা জনগণতন্ত্রের যথাযথ উপলব্ধি এখনো আশানুরূপভাবে ব্যাপক ও গভীর হয়ে ওঠেনি।
...এখানে গণতন্ত্র বলতে বোঝান হয় নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট বা সংসদ ও তার অধিন মন্ত্রীসভা গঠন এবং তাদের দ্বারা বাহ্যত: দেশের শাসনকার্য পরিচালনা। বাইরে থেকে দেখলে মনে হবে দেশের জনসাধারণের অর্থাৎ ভোটারদের ইচ্ছানুযায়ী তাদেরই নির্বাচিত লোক দেশশাসন করছে। কিন্তু বাস্তবে নির্বাচনের আঁটঘাট এমনভাবে বাঁধা থাকে যে, প্রথমত: শোষক ও সুবিধাভোগী শ্রেণীর লোকজন বা তাদের বশংবদলোকেরা নির্বাচনে দাঁড়াতে পারে বা জয়ী হবার আশা করতে পারে; এবং দ্বিতীয়ত: নির্বাচিত প্রতিনিধিরা প্রচলিত শাসনতন্ত্র মেনে দেশ শাসন করবার শপথ গ্রহণ করে। আর তা না করলে সমাজের শোষক ও শোষিতের সহ-অবস্থানের মৌলিক ব্যবস্থায় হাত দেবার কোনো সম্ভাবনা আর থাকে না।
মোহাম্মদ মোর্তজা রচনাবলী থেকে