শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ  অংশ-১
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।

অধ্যায়-১
১. ১৯৫২ সালকে নিচের কোন ঘটনাটির জন্য তুমি মনে রাখবে?
ক. ৬ দফা দাবি খ. গণ-অভ্যুত্থান
গ. নির্বাচনী আন্দোলন ঘ. ভাষা আন্দোলন
উত্তর: ঘ. ভাষা আন্দোলন
২. বাংলাদেশ কত বছর ধরে ‘পূর্ব পাকিস্তান’ হিসেবে শোষিত হয়েছিল?
ক. ১৫ বছর খ. ১৭ বছর গ. ২৩ বছর ঘ. ২০ বছর
উত্তর: গ. ২৩ বছর
৩. নিচের কোনটি মুক্তিযুদ্ধ-পূর্ব ঘটনা?
ক. ৯ম জাতীয় নির্বাচন খ. ৬ দফা আন্দোলন
গ. তত্ত্বাবধায়ক সরকার ঘ. ৯০-এর গণ-আন্দোলন
উত্তর: খ. ৬ দফা আন্দোলন
৪. আমরা দেশকে কাদের মতো করে ভালোবাসব?
ক. বন্ধু খ. আত্মীয়ের গ. প্রতিবেশির ঘ. মুক্তিযোদ্ধা
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধা
৫. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ হারিয়েছিল?
ক. ৩০ সহস্র প্রাণহানি খ. কয়েক হাজার আহত
গ. ৩০ লক্ষ ঘ. ২০ লক্ষ। উত্তর: গ. ৩০ লক্ষ
৬. রাষ্ট্রীয় উপাধি প্রদানের সময় নিচের কোন ৭ জন বেঁচেছিলেন না?
ক. বীর প্রতীক খ. বীর বিক্রম
গ. বীর উত্তম ঘ. বীরশ্রেষ্ঠ
উত্তর: ঘ. বীরশ্রেষ্ঠ
৭. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
ক. ১৬ ডিসেম্বর খ. ২৫ মার্চ
গ. ১৪ ডিসেম্বর ঘ. ৫ ডিসেম্বর
উত্তর: গ. ১৪ ডিসেম্বর
৮. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মাস হিসেবে নিচের কোন মাসটি গণ্য হবে না?
ক. অক্টোবর খ. নভেম্বর গ. ডিসেম্বর ঘ. জানুয়ারি
উত্তর: ঘ. জানুয়ারি
৯. বঙ্গবন্ধু সর্বপ্রথম কোন সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন?
ক. মুজিবনগর সরকার খ. যুক্তফ্রন্ট সরকার
গ. ব্রিটিশ সরকার ঘ. ব্রিটিশ-ভারতীয় সরকার
উত্তর: ক. মুজিবনগর সরকার
১০. ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল?
ক. ১৯৬৫ সালে খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৫ সালে
উত্তর: খ. ১৯৬৬ সালে
১১. তোমার দাদা মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য দ্বিতীয় বীরত্বসূচক পুরস্কার পেয়েছেন। সেটি কী?
ক. বীরশ্রেষ্ঠ খ. বীর বিক্রম
গ. বীর উত্তম ঘ. বীর প্রতীক
উত্তর: গ. বীর উত্তম
১২. রাষ্ট্রীয় উপাধি পাওয়ার ক্ষেত্রে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে কার মিল রয়েছে?
ক. সিপাহি হামিদুর রহমান
খ. স্কোয়াডন লিডার রুহুল আমীন
গ. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
ঘ. লে. কর্নেল আব্দুর রব
উত্তর: ঘ. লে. কর্নেল আব্দুর রব।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল