শাওমির ফোনে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি মডেলভেদে ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এ ছাড়া স্মার্টফোন কিনলে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। শাওমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্ল্যাগশিপ মি মিক্স, রেডমি ৪ এ,৪ এক্স, নোট ৪, মি ম্যাক্স ২, মি ৬ এর বিভিন্ন মডেলে এ উপহার পাওয়া যাবে।

রেডমি ৪-এ (২ + ১৬ জিবি) এর দাম ১০ হাজার ৯৯০ টাকা, রেডমি ৪-এ (২ + ৩২ জিবি) এর দাম ১১ হাজার ৯৯০ টাকা, রেডমি ৪-এক্স (২ + ১৬ জিবি) এর দাম ১৩ হাজার ৪৯০ টাকা এবং রেডমি ৪-এক্স (৩ + ৩২ জিবি) এর দাম ১৫ হাজার ৪৯০ টাকা। রেডমি নোট ৪ (৩ + ৩২ জিবি) এর দাম ১৮ হাজার ৪৯০ টাকা, রেডমি নোট ৪ (৪ + ৬৪ জিবি) এর দাম ২১ হাজার ৯৯০ টাকা। মি ম্যাক্স ২ (৪ + ৬৪ জিবি) এর দাম ২৮ হাজার ৪৯০ টাকা, মি-৬ (৬ + ৬৪ জিবি) এর দাম ৪৪ হাজার ৯৯০ টাকা, মি-মিক্স (৬ + ২৫৬ জিবি) এর দাম ৬৯ হাজার ৯৯০ টাকা।
মডেলভেদে ছাড় ছাড়াও স্মার্ট ব্যান্ড, পাওয়ার ব্যাংক ও অন্যান্য উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।