শান্তশিষ্ট হলে ভবিষ্যৎ অন্ধকার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব শিশু সব সময় মা-বাবার মন জুগিয়ে চলে না, তারাই বড় হয়ে তুলনামূলক বেশি সাফল্য অর্জন করে। অন্যদিকে, শৈশবে শান্তশিষ্ট ও জনপ্রিয় মানুষেরা ভবিষ্যতে পিছিয়ে পড়তে পারে। এমনকি বড় হয়ে চাকরিবাকরি না পেয়ে তাদের মাদকাসক্ত হয়ে পড়ারও আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক ১৮৪ জন তরুণ-তরুণীর ওপর গবেষণা চালিয়ে এসব তথ্য জানান। গবেষণা প্রতিবেদনটি চাইল্ড ডেভেলপমেন্ট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক দলটির প্রধান জোসেফ অ্যালেন বলেন, যেসব শিশু অনেক বেশি যত্ন, প্রশংসা ও মনোযোগ পায়, তারা এ ধরনের আচরণ বেশি বেশি দেখে একধরনের অভ্যস্ততা ও নির্ভরশীলতায় নিমগ্ন হয়। এতে বেশি বয়সে পৌঁছে জীবনের অনেক কিছুর প্রতি তাদের বাড়তি আকর্ষণ প্রায় ফুরিয়ে যায়। সূত্র: টেলিগ্রাফ।