শাবিপ্রবি শিক্ষার্থীদের ই-মেইল ঠিকানা দিল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব সার্ভারে সব শিক্ষার্থীকে একটি করে ই-মেইল ঠিকানা তৈরি করে দিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ই-মেইল ঠিকানা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ই-মেইল ঠিকানা প্রদান উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমিন হক ও সিএসই বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব। —মিসবাহ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি