শাবিপ্রবিতে ই-টেন্ডার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার ইলেকট্রনিক দরপত্র বা ই-টেন্ডার নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শাবিপ্রবির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দরপত্র জমাদানকারী ঠিকাদারেরা এতে অংশ নেন। সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, ‘ই-টেন্ডার চালু হলে টেন্ডার কার্যক্রম আরও সহজ হবে। আমরা পর্যায়ক্রমে প্রচলিত দরপত্রের বদলে ই-টেন্ডারের পদ্ধতি নিয়ে পদক্ষেপ নিতে আগ্রহী।’
শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, দোহাটেকের প্রকল্প ব্যবস্থাপক মো. আল আমিন ও প্রশিক্ষক ইশতিয়াক আহমেদ।