শাবিপ্রবিতে পাই দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৪ মার্চ পাই দিবস উদ্যাপন করা হয়েছে। পাই দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করে শাবিপ্রবি গণিত সমিতি। দুপুরে শিক্ষাভবন ‘সি’-এর কদমতলা থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রশীদ, অধ্যাপক আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, আলমগীর কবিরসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে কেক কাটা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।