শাবিপ্রবিতে ভোট সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিজ্ঞান সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’। সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণ উদ্বোধন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী। ১২টি ল্যাপটপের সাহায্যে দিনব্যাপী চলে ভোটগ্রহণ কার্যক্রম। মোট ৭০০ ভোট গ্রহণ করা হয়। —শাবিপ্রবি সংবাদদাতা