শাবিপ্রবিতে হলো অ্যাপস কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ দিনব্যাপী মোবাইল অ্যাপস তৈরির কর্মশালা শেষ হয়েছে। অ্যাপস নির্মাতাপ্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের আয়োজনে গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে কর্মশালার পুরস্কার বিতরণ করা হয়। এতে শাবিপ্রবি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। র্মশালায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাঁরা হচ্ছেন শাবিপ্রবির আশরাফুল ইসলাম, কামরুন নাহার ও ফাহাদ হাসান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউরিভ চৌধুরী ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির জোবাইদা তাসনিম।
বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শীর্ষ পাঁচজন ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় কর্মশালায় অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির সিএসই বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমান, ইএটিএল সফটওয়্যার উন্নয়ন কার্যক্রমের দলনেতা বিশ্বজিত কর্মকারসহ অনেকে।সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। —শাবিপ্রবি প্রতিনিধি