শামুকের খোলস থেকে কাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামুক
শামুক

শামুকের শরীরে থাকে অদ্ভুত নকশাকাটা শক্ত খোলসের আবরণ। কানাডার মন্ট্রিলে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী সেই খোলসের গঠন অনুসরণ করে অতি শক্তিশালী (বুলেটপ্রুফ) কাচ তৈরির উদ্যোগ নিয়েছেন। এই বিশেষ কাচ সাধারণ জানালার কাচের তুলনায় ২০০ গুণ দৃঢ় হবে। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শামুকের খোলসের আণুবীক্ষণিক গঠন পর্যবেক্ষণে গবেষকেরা অতি সাধারণ কিছু খনিজ উপাদানের উপস্থিতি শনাক্ত করেন। এসব খনিজ এমনিতে বেশ ভঙ্গুর হলেও অনেক অণু একসঙ্গে যুক্ত হয়ে গঠিত শামুকের খোলস অত্যন্ত সুদৃঢ় হয়ে থাকে। এই প্রক্রিয়া অনুসরণে যে কাচ তৈরি করা হবে, সেটি স্মার্টফোনের পর্দা ও বুলেটপ্রুফ জানালায় ব্যবহারের জন্য বিশেষ উপযোগী হতে পারে। এএফপি।