শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য
প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কী কী কারণে ব্যাডমিণ্টন খেলায় সার্ভিস ফন্ট হয়?
ব্যাডমিন্টন খেলায় সার্ভিস ফল্টের কারণগুলো নিচে দেওয়া হলো:
১. সার্ভিসের সময় বাঁ পা অথবা ডান পা যদি মাটিতে স্পর্শ না করে, তাহলে সার্ভিস ফল্ট হবে। সার্ভিসের সময় খেলোয়াড়ের এক বা দুই পা মাটিতে স্পর্শ করতে হবে।
২. কোনো খেলোয়াড় যদি পর পর দুবার সার্ভিস করে, তাহলে সার্ভিস ফল্ট হবে।
৩. খেলা চলাকালীন যদি কোনো খেলোয়াড় শরীর অথবা র্যাকেট দিয়ে নেট স্পর্শ করলে সার্ভিস ফল্ট হবে।
৪. সার্ভিসের পর যদি শাটল কর্ক নেটে লেগে বিপরীত কোর্টে না পৌঁছায়, তাহলে সার্ভিস ফল্ট হবে।
৫. নেট অতিক্রম করে যদি কেউ সার্ভিস করে, তাহলে সার্ভিস ফল্ট হবে।
৬. ব্যাডমিন্টন খেলার সব নিয়মকানুন মেনে চলতে হবে। ব্যাডমিন্টন খেলার নিয়ম ভঙ্গ করলে সার্ভিস ফল্ট হবে।
অর্থাৎ, ব্যাডমিন্টন খেলায় সঠিক নিয়মে সার্ভিস করতে হবে। নিয়ম না মেনে বা নিয়ম ভঙ্গ করলে সার্ভিস ফল্ট হবে। তাই খেলার সময় নিয়মগুলো মেনে সার্ভিস করতে হবে।
সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা