বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। শারীরিক সক্ষমতা অর্জনের জন্য আমরা কী করি?
ক. কাজ খ. পরিশ্রম
গ. ব্যায়াম ঘ. বিশ্রাম
উত্তর: গ. ব্যায়াম
২। কর্মোদ্যম পুনরুজ্জীবিত করার জন্য কী প্রয়োজন?
ক. খাওয়া খ. বিশ্রাম
গ. ঘুরতে যাওয়া ঘ. গান শোনা
উত্তর: খ. বিশ্রাম
৩। কী করলে ক্ষয়প্রাপ্ত জীবকোষগুলো পূর্বাবস্থায় ফিরে আসে?
ক. বিশ্রাম করলে খ. পুষ্টিকর খাবার খেলে
গ. ব্যায়াম করলে ঘ. কাজ করলে
উত্তর: ক. বিশ্রাম করলে
৪। ১৩ বছর বয়সীদের কত ঘণ্টা ঘুমের প্রয়োজন?
ক. ১০ থেকে ১১ ঘণ্টা খ. ৯ থেকে ১০ ঘণ্টা
গ. ৮ থেকে ৯ ঘণ্টা ঘ. ৬ থেকে ৮ ঘণ্টা
উত্তর: গ. ৮ থেকে ৯ ঘণ্টা
৫। সাধারণত কত ঘণ্টা ঘুমালে একটি শিশুর সারা দিনের ক্লান্তি দূর হয়?
ক. ৬ থেকে ৮ ঘণ্টা খ. ৮ থেকে ৯ ঘণ্টা
গ. ৯ থেকে ১০ ঘণ্টা ঘ. ১০ থেকে ১১ ঘণ্টা
উত্তর: গ. ৯ থেকে ১০ ঘণ্টা
৬। শারীরিক সুস্থতার প্রধান বাহন কী?
ক. ঘুম খ. খাওয়া গ. বিশ্রাম ঘ. ব্যায়াম
উত্তর: ঘ. ব্যায়াম
৭। মনস্তত্ত্ব কী?
ক. বিজ্ঞান খ. কলা
গ. বিজ্ঞান ও কলা ঘ. অ্যানাটমি
উত্তর: ক. বিজ্ঞান
৮। শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর: ক. দুই ভাগে
৯। দেহের গঠনকাঠামোকে কী বলা হয়?
ক. অ্যানাটমি খ. ফিজিওলোজি
গ. ইকোলজি ঘ. ট্যাক্সোনমি
উত্তর: ক. অ্যানাটমি
১০। অঙ্গপ্রত্যঙ্গের কাজকে কী বলা হয়?
ক. প্যাথোলজি খ. ইকোলজি
গ. অ্যানাটমি ঘ. ফিজিওলোজি
উত্তর: ঘ. ফিজিওলোজি
১১। তলপেটের ব্যায়াম করাকে কী বলে?
ক. স্পিড এক্সারসাইজ
খ. অ্যাবডোমিনাল এক্সারসাইজ
গ. ক্লাইম্বিং রোপ ঘ. রোমান রিং
উত্তর: খ. অ্যাবডোমিনাল এক্সারসাইজ
১২। দড়ি বেয়ে ওপরে ওঠাকে কী বলে?
ক. রোমান রিং খ. রিংয়ে দোল খাওয়া
গ. ক্লাইম্বিং রোপ ঘ. স্পিড এক্সারসাইজ
উত্তর: গ. ক্লাইম্বিং রোপ
১৩। দেহের সব গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে অন্যতম কোনটি?
ক. ফুসফুস খ. মস্তিষ্ক
গ. হূৎপিণ্ড ঘ. পাকস্থলী
উত্তর: খ. মস্তিষ্ক।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক