শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫

১. প্রথম কোথায় বাস্কেটবল খেলার প্রচলন হয়?
ক. ভারতে খ. লন্ডনে

গ. আমেরিকায় ঘ. জার্মানিতে
উত্তর: গ. আমেরিকায়
২. বাস্কেট বল কী রঙের হবে?
ক. সাদা খ. কালো গ. লাল ঘ. কমলা
উত্তর: ঘ. কমলা
৩. বাস্কেটবল খেলায় কতজন রেফারি থাকবে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: ক. ১
৪. বাস্কেটবল খেলায় টাইম আউটের সময় কত মিনিট?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: ক. ১
৫. ড্রিবলিংয়ের সময় বলকে কী দিয়ে ঠেলা দিতে হয়?
ক. কবজি খ. আঙুল গ. পা ঘ. মাথা
উত্তর: খ. আঙুল
৬. কত সালে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল গঠিত হয়?
ক. ১৯৩৬ খ. ১৯৪০ গ. ১৯৪৬ ঘ. ১৯৪৮
উত্তর: গ. ১৯৪৬
৭. হ্যান্ডবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪
উত্তর: গ. ১২
৮. হ্যান্ডবলকে হাতে করে কয় স্টেপের বেশি নিয়ে যাওয়া যায় না
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ক. ৩
৯. কত সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয়?
ক. ১৯২২ খ. ১৯২৪ গ. ১৯২৬ ঘ. ১৯২৮
উত্তর: খ. ১৯২৪
১০. কত সালে বাংলাদেশ হকি ফেডারেশন গঠিত হয়?
ক. ১৯৭০ খ. ১৯৭২ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৬
উত্তর: খ. ১৯৭২
১১. হকি খেলার গোলপোস্ট ও ক্রসবারের রং কী রূপ হবে?
ক. সাদা খ. কালো গ. লাল ঘ. সবুজ
উত্তর: ক. সাদা
১২. হকি খেলায় কতজন আম্পায়ার থাকে?
ক. দুজন খ. তিন জন গ. চার জন ঘ. একজন
উত্তর: ক. দুজন
১৩. হকি খেলায় বলসহ সামনে এগিয়ে যাওয়াকে কী বলে?
ক. স্টপিং খ. ফ্লিক গ. স্কুপ ঘ. ড্রিবলিং
উত্তর: ঘ. ড্রিবলিং
১৪. সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ফিনা কবে গঠিত হয়?
ক. ১৯০৮ সালে খ. ১৯০৯ সালে
গ. ১৯১০ সালে ঘ. ১৯১২ সালে
উত্তর: ক. ১৯০৮
১৫. বাংলাদেশ সুইমিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭১ সালে
উত্তর: গ. ১৯৭২
১৬. কোন খেলায় মাঠের বড় রেখাকে সাইডলাইন বলে?
ক. হকি খ. ব্যাডমিন্টন
গ. বাস্কেটবল ঘ. হ্যান্ডবল
উত্তর: ক. হকি
১৭. কোন খেলায় বলটির রং পুরো সাদা হয়?
ক. হ্যান্ডবল খ. বাস্কেটবল
গ. হকি ঘ. ফুটবল
উত্তর: গ. হকি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক