শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
২৯. আবুল কীভাবে মাঠের ব্যাকলাইন চিহ্নিত করবে?
ক. বড় রেখাগুলো দেখে
খ. ছোট রেখাগুলো দেখে
গ. লাল রঙের রেখাগুলো দেখে
ঘ. সাদা রঙের রেখাগুলো দেখে
উত্তর: খ. ছোট রেখাগুলো দেখে
৩০. আবুল গোলকিপার হওয়ায় তার ক্ষেত্রে প্রযোজ্য—
i. বল হাত দিয়ে ধরা
ii. বিপক্ষ খেলোয়াড়ের হাত ধরা
iii. বল স্টিক দিয়ে ধরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩১ থেকে ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
তারেক বাস্কেটবল ম্যাচে অংশগ্রহণ করছে। খেলা চলাকালীন তাকে বল ধরার সময় সতর্কতার সঙ্গে বলের নিয়ন্ত্রণ রাখতে হবে। আর বল পাস করার সময়ও তাকে খেয়াল রাখতে হবে।
৩১. কোন দেশের জাতীয় খেলা বাস্কেটবল?
ক. জাপান খ. থাইল্যান্ড
গ. আমেরিকা ঘ. চীন
উত্তর: গ. আমেরিকা
৩২. বাস্কেটবলটি ধরার সময় তারেককে বলের নিয়ন্ত্রণ রাখতে হবে—
ক. হাতের তালু দিয়ে খ. বুড়ো আঙুল দিয়ে
গ. কনিষ্ঠ আঙুল দিয়ে ঘ. হাতের কবজি দিয়ে
উত্তর: খ. বুড়ো আঙুল দিয়ে
৩৩. তারেকের বল পাস করার সময় শরীরের কোন অংশ সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাখবে?
i. হাতের কবজি ii. হাতের কনুই
iii. পায়ের হাঁটু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii.
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক