শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৪। মোটা প্রকৃতির শিশুদের ঘুমের প্রয়োজন হয় কেমন?
ক. বেশি খ. কম গ. স্বাভাবিক ঘ. মধ্যম
উত্তর: ক. বেশি
১৫। কোনটির সাহায্যে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গের কাজের সমন্বয় করা হয়?
ক. যকৃতের খ. বৃক্কের
গ. হূিপণ্ডের ঘ. স্নায়ুতন্ত্রের
উত্তর: ঘ. স্নায়ুতন্ত্রের
১৬। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যায়ামের কর্মসূচি কীরূপ হবে?
ক. সহজ হবে খ. কঠিন হবে
গ. বৃদ্ধি পাবে ঘ. হ্রাস পাবে
উত্তর: খ. কঠিন হবে
১৭। চিত্তবিনোদনের সঙ্গে সঙ্গে কীভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটানো যায়?
ক. গল্পের বই পড়ে
খ. বিতর্ক অনুষ্ঠান দেখে
গ. কম্পিউটারে গেমস খেলে
ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে
উত্তর: ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে
১৮। তৃষার বয়স ৫ বছর। সে প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমায়। এ ক্ষেত্রে প্রয়োজনানুযায়ী তার ঘুমের পরিমাণ—
ক. ২ ঘণ্টা কম খ. ২ ঘণ্টা বেশি
গ. ৪ ঘণ্টা কম ঘ. ৩ ঘণ্টা বেশি
উত্তর: ক. ২ ঘণ্টা কম
১৯। কী করলে আমাদের শরীরের জীবকোষগুলো ক্ষয় হয়?
i. ব্যায়াম ii. বিশ্রাম iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২০। ঘুমের সময় দেহের কোন কাজ সুশৃঙ্খলভাবে চলতে থাকে?
i. শ্বাস-প্রশ্বাস ii. হজমশক্তি
iii. রোগ প্রতিরোধক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২১। কিসের ওপর নির্ভর করে বিশ্রাম ও ঘুমের চাহিদার তারতম্য হয়ে থাকে?
i. বয়সের ওপর
ii. শারীরিক গঠনের ওপর
iii. পরিবেশের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২২। সমাজে বহু ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষামূলক বিনোদন হিসেবে প্রযোজ্য—
i. শিক্ষামূলক গ্রন্থাবলি পাঠ
ii. আবৃত্তি ও সংগীতচর্চা
iii. দর্শনীয় স্থানগুলো ভ্রমণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৩। শৈশবকাল হচ্ছে একটি শিশুর গুরুত্বপূর্ণ সময়। কারণ, এ সময় শিশু—
i. শারীরিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়
ii. বেশি অসুখ-বিসুখে ভোগে
iii. পড়াশোনার প্রতি আগ্রহী হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii.

সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল