শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। স্কাউটিং গার্ল গাইডের প্রবর্তক কে?
ক. জিন হেনরি ডুনান্ট
খ. স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল
গ. ফ্রেডিক এজমার্ক ঘ. রবার্ট স্টুয়ার্ট
উত্তর: খ. স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল

২। বাংলাদেশে স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচি শুরু হয় কখন?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৮৮ সালে
উত্তর: গ. ১৯৭৪ সালে
৩। ‘হাইকিং’ শব্দের অর্থ কী?
ক. ভ্রমণ খ. উদ্দেশ্যমূলক ভ্রমণ
গ. পর্যবেক্ষণ ঘ. সামাজিক জরিপ
উত্তর: খ. উদ্দেশ্যমূলক ভ্রমণ
৪। কম্পাস কী?
ক. চিত্র আঁকার যন্ত্র খ. জ্যামিতি আঁকার যন্ত্র
গ. সময় নির্ণয়কারী যন্ত্র
ঘ. দিক নির্ণয়কারী যন্ত্র
উত্তর: ঘ. দিক নির্ণয়কারী যন্ত্র
৫। কম্পাসের মাঝখানে কী থাকে?
ক. কাঁটা খ. ফাঁকা গ. চিহ্ন ঘ. লেখা
উত্তর: ক. কাঁটা
৬। কম্পাসের কাঁটাটির মাথাকে কী বলে?
ক. বিন্দু খ. পয়েন্ট গ. চিহ্ন ঘ. মূল বিন্দু
উত্তর: খ. পয়েন্ট
৭। কম্পাসের পয়েন্টের মাথা সব সময় কোন দিকে থাকে?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
উত্তর: গ. উত্তর দিকে
৮। মানচিত্র মোটামুটি কয় ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর: ক. দুই ভাগে
৯। স্কাউটিং ও গার্ল গাইডের মূলমন্ত্র কী?
ক. সত্য খ. সেবা গ. শ্রম ঘ. উদ্যোগ
উত্তর: খ. সেবা
১০। স্কাউট ও গার্ল গাইডের স্লোগানের মূল উদ্দেশ্য কী?
ক. জীবে দয়া করা খ. স্রষ্টার প্রতি আনুগত্য
গ. মানুষের সেবা করা
ঘ. সত্যবাদিতা রক্ষা করা
উত্তর: গ. মানুষের সেবা করা
১১। বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত সংস্থার নাম কী?
ক. স্কাউট খ. রেড ক্রস
গ. গার্ল গাইড ঘ. এনজিও
উত্তর: খ. রেড ক্রস
১২। রেড ক্রস সংস্থাটি কয়টি নামে বিভক্ত?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি
১৩। মুসলিম বিশ্বে রেড ক্রস কী নামে পরিচিত?
ক. রেড ক্রস খ. রেড ক্রিসেন্ট
গ. রেড এলার্ট ঘ. রেড কমিটি
উত্তর: খ. রেড ক্রিসেন্ট
১৪। বিশ্বে রেড ক্রিসেন্টের প্রতীক কী?
ক. পূর্ণাঙ্গ চাঁদ খ. ক্রস চিহ্ন
গ. অর্ধাকৃতি চাঁদ ঘ. টিক চিহ্ন
উত্তর: গ. অর্ধাকৃতি চাঁদ
১৫। রেড ক্রস সংস্থাটি কত সালে নোবেল পুরস্কার পায়?
ক. ১৯৬১ সালে খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে ঘ. ১৯৬৪ সালে
উত্তর: গ. ১৯৬৩ সালে
১৬। রেড ক্রস সংস্থাটি কিসে নোবেল পুরস্কার পায়?
ক. অর্থনীতিতে খ. চিকিৎসায়
গ. রসায়নে ঘ. শান্তিতে।
উত্তর: ঘ. শান্তিতে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক