শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

১৭। ঝুঁকিপূর্ণ প্রস্তাবে ‘না’ বলার জন্য কী হতে হবে?

ক. দৃঢ়চেতা খ. শক্তিশালী

গ. ভদ্র ঘ. অভদ্র

উত্তর: ক. দৃঢ়চেতা

১৮। সচেতন নাগরিক হিসেবে দেশকে এইডস-এর মহামারি থেকে রক্ষার জন্য আমাদের উচিত—

ক. সামাজিক অনুশাসন মেনে চলা

খ. রাষ্ট্রীয় বিধি-নিষেধ মেনে চলা

গ. প্রতিরোধমূলক টিকা গ্রহণ করা

ঘ. কুজনের সঙ্গে দূরত্ব বজায় রাখা

উত্তর: ক. সামাজিক অনুশাসন মেনে চলা

১৯। একজন অভিজ্ঞ ডাক্তার কীভাবে এইচআইভি সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন।

ক. শরীরের ওজন তুলনা করে

খ. জ্বর পরীক্ষা করে

গ. লসিকাগ্রন্থি পরীক্ষা করে

ঘ. রক্ত পরীক্ষা করে

উত্তর: ঘ. রক্ত পরীক্ষা করে

২০। কোনো ব্যক্তির শরীরে থাকা এইচআইভি ভাইরাসটি কীভাবে অন্যের শরীরে ছড়াতে পারে?

ক. হাঁচি-কাশির মাধ্যমে

খ. তরল পদার্থ আদান-প্রদানের মাধ্যমে

গ. একই স্থানে থাকার মাধ্যমে

ঘ. ব্যবহূত পোশাক পরিধানের মাধ্যমে

উত্তর: খ. তরল পদার্থ আদান-প্রদানের মাধ্যমে

২১। যে দেশে এইডস-এর প্রকোপ বেশি সেখানে কিরূপ অবস্থা হয়?

i. রাজনৈতিক স্থবিরতা

ii. আর্থসামাজিক স্থবিরতা

iii. রাজনৈতিক স্থবিরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

২২। গণসচেতনতা সৃষ্টিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?

i. র্যালির আয়োজন ii. পত্রিকায় প্রচার iii. নাটক পরিবেশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

২৩। এইডস হলো—

i. ভাইরাসজনিত রোগ

ii. ছত্রাকজনিত রোগ

iii. সংক্রমিত রোগ।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii, ও iii

উত্তর: খ. i ও iii

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৪-২৬ নং প্রশ্নের উত্তর দাও।

হাসানের এক বন্ধু রিপু মাদক গ্রহণ করে। একদিন রিপু হাসানকে তার সঙ্গে মাদক নিতে প্রস্তাব দিলে হাসান মানা করে দেয়। কারণ তার মা তাকে আগেই এইডস থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

২৪। মাদক গ্রহণ করলে এইচআইভি ভাইরাস সংক্রমিত হয়—

ক. মাদকের মধ্য দিয়ে

খ. সিরিঞ্জের মাধ্যমে

গ. মাদক গ্রহণকারীর সংস্পর্শে

ঘ. কোনোটিই নয়

উত্তর: খ. সিরিঞ্জের মাধ্যমে

২৫। রিপুর ঝুঁকিপূর্ণ প্রস্তাবটি হাসান কীভাবে প্রত্যাখ্যান করবে?

ক. বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে

খ. বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে

গ. প্রয়োজনে মারামারি করে

ঘ. শিক্ষকের কাছে বিচার দিয়ে

উত্তর: ক. বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক