শার্পের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শার্পের পরিবেশক হয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠানে জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে এই চুক্তি করে গ্লোবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্প ম্যানুফ্যাকচারিং থাইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সিয়েহারু মায়েহারা এবং এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিক্রয় ও বিপণনের মহাব্যবস্থাপক সিনজি মিনাতোগোওয়া, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং বিজনেস হেড (শার্প) আসাদুজ্জামান। শার্পের পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ড শার্পের অফিস যন্ত্রপাতির বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করবে। বিজ্ঞপ্তি