শাস্তিতে বাড়তে পারে মিথ্যাচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার শিশু যদি মিথ্যাও বলে, তাকে মারধর করার হুমকি দেওয়া ঠিক নয়। কারণ, এতে তাদের মধ্যে মিথ্যাচারের প্রবণতা আরও বাড়তে পারে। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ভিক্টোরিয়া টালওয়ার ও তাঁর সহযোগী একদল গবেষক চার থেকে আট বছর বয়সী ৩৭২টি শিশুর ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ কথা জানিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি চাইল্ড সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, শাস্তি দেওয়ার মধ্য দিয়ে কারও মধ্যে সত্য বলার অভ্যাস তৈরি করা যায় না। কম বয়সী শিশুরা বড়দের খুশি করতে সত্য বলার ওপর গুরুত্ব দিলেও একটু বেশি বয়সীরা সত্যের মতো করে মিথ্যা বলার আচরণ রপ্ত করতে শেখে। আইএএনএস।