শাহজাদপুর উপজেলার ভূমি কার্যালয় হলো ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। ১ আগস্ট থেকে এ কার্যালয়টি সব গ্রাহককে ডিজিটাল সেবা দিতে শুরু করেছে।শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সব বিভাগকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ জন্য তিনটি কম্পিউটার, তিনটি প্রিন্টার, একটি মডেম, একটি ফ্যাক্স, একটি ফটোকপি মেশিনসহ সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে ইন্টারনেট ব্যবহার করে বিভাগ অনুযায়ী সাধারণ জনগণের আবেদন যাচাই-বাছাই করে ইন্টারনেটের মাধ্যমেই নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো আবেদনকারীকে প্রয়োজন হয়, তাকে মোবাইল ফোনে ডেকে আনা হয়ে থাকে।উপজেলার সব সম্পত্তির হিসাব, খতিয়ান নং, দাগ নং, ভিপি সম্পত্তির পরিমাণ ও দাগ খতিয়ান নম্বর, সরকারিভাবে লিজ প্রদানকৃত সম্পত্তির পরিমাণ ও সংখ্যা, হাটবাজারের সংখ্যাসহ যাবতীয় তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার ভূমি-সংক্রান্ত সব তথ্য কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, দাপ্তরিক কাজের স্বার্থে এ কার্যালয়টি ডিজিটালের আওতায় আনা হয়েছে। তিনি জানান, কোনো কারণে সরাসরি অফিসে না এলেও বাড়ি থেকেই সব কিছু জানা বা পাওয়া যাবে।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, এখন থেকে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ধারায় শাহজাদপুর উপজেলা সহকারী ভূমি অফিস যুক্ত হলো। —এনামুল হক, সিরাজগঞ্জ