শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং এমসিসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের উন্নত ও সহজতর প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের (এমসিসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) প্রধান মুহম্মদ জাফর ইকবাল এবং এমসিসি লিমিটেডের পক্ষে পরিচালক অনন্য রায়হান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী কোষাধ্যক্ষ ফজলুর রহমান জানান, চুক্তির আওতায় ডি নেটের অঙ্গসংগঠন এমসিসি লিমিটেড এবং বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সেন্টার ফর রিসার্চ টেস্টিং কনসালটেন্সির (সিআরটিসি) যৌথ উদ্যোগে ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির সমন্বয়ে স্বল্পব্যয়ে বিভিন্ন ধরনের গ্রাহকসেবা দিতে সম্মত হয়। দেশের প্রায় চার কোটি মোবাইল গ্রাহক এবং ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী এ সেবার আওতায় আসবে। —সিলেট অফিস