শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। তথ্যপ্রযুক্তির নানা রঙের ফেস্টুন-ব্যানারে ছেয়ে আছে ক্যাম্পাস। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশলসহ বিজ্ঞানপিপাসু শিক্ষক-শিক্ষার্থীদের এ যেন এক মিলনমেলা। সকাল থেকেই চোখে পড়ে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার শুরু হয় তথ্যপ্রযুক্তি উৎসব। বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসব শেষ হচ্ছে আজ শনিবার।‘তথ্যপ্রযুক্তির আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে এমন উৎসব খুবই প্রয়োজন। উৎসবে এসে তথ্যপ্রযুক্তি সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি।’ সিএসই কার্নিভাল নামের এ উৎসবে এসে কথাগুলো বলছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ও আরিফুজ্জামান।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলছেল্যাপটপ মেলা।কম্পিউটার সোর্স, স্যামসাং, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি., কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ফ্লোরা, লেনোভো, ইউনিক বিজনেস সিস্টেম, বায়োস, টেকনোএজ, টেকনোভিলেজ মেলায় নিয়ে এদেছে বিভিন্ন ব্র্যান্ডের অত্যাধুনিক ল্যাপটপ। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা ও শুভ জানান, মেলায় অনেক সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। তাঁরা এ ধরনের উৎসব নিয়মিত করার কথা বলেন। মেলার পাশাপাশি ছিল সফটওয়্যার প্রদর্শনী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২২টি গ্রুপ সফটওয়্যার প্রদর্শনীতে অংশ নেয়। গতকালশুক্রবার উৎসবের দ্বিতীয় দিন চলে বিশ্ব সাইবার গেমস বাংলাদেশ পর্বের ফিফা ১০-এর বাছাই প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিংপ্রতিযোগিতার মহড়া ও সফটওয়্যার প্রদর্শনী। শিক্ষার্থীদের মোট ৮৮টি দল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উৎসবের শেষ দিনে আজ এ প্রতিযোগিতা হবে। উৎসবের আহ্বায়ক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিয়েও সবাইকে সচেতন করছি। তথ্যপ্রযুক্তির উন্নয়নে সিলেটসহ সারা দেশে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। —সোহেল রহমান