শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মুক্ত সফটওয়্যারের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্ত সফটওয়্যারের ওপর পাঁচ দিনের কর্মশালা শুরু হয়েছে। গত শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এসময়শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমীন হক, কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. আবদুল হাই সামেনি প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় শাবিপ্রবি ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গ্রন্থাগার ব্যবস্থাপনার মুক্ত সফট্ওয়্যার কোহার (কেওএইচএ) ওপর কর্মশালাটি আয়োজন করা হয়েছে। আয়োজক টোটাল কম্পিউটারাইজেশন অব সাস্ট প্রজেক্ট। —মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি