শাহজালালবিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বার্ষিক অনুষ্ঠান ‘সিএসই কার্নিভাল’ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। তিন দিনের এ আয়োজনে নানা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি)। চলতি বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় শাবিপ্রবি এ আয়োজন করছে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতা ছাড়াও এ উৎসবে আরও নানা আয়োজনের মধ্যে থাকছে বিশেষজ্ঞদের অংশগ্রহণে সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ভিত্তিক একাধিক সেমিনার। এবারই প্রথম সিলেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিলেট ও ঢাকার বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান অংশ নিতে পারবে। এ ছাড়া উৎসবে বিশ্ব সাইবার গেমসের (ডব্লিউসিজি) বাংলাদেশপর্বের সিলেট অঞ্চলের প্রতিযোগিতা হবে। থাকছে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি সফটওয়্যার প্রদর্শন। উৎসবের বিস্তারিত তথ্য জানা যাবে www.sust.edu/csecarnival ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক