শাহরাস্তি উপজেলা তথ্যপ্রযুক্তি কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাবিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির ভূঁইয়া, করফুলেন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানুসহ অনেকে। সভায় উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভায় সব প্রতিষ্ঠানে কম্পিউটারবিষয়ক যন্ত্রপাতি, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষকের কম্পিউটার শিক্ষার ব্যবস্থা, বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসগুলো আরও কার্যকর করাসহ তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। —আবুল কালাম, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি