শাহরাস্তিতে ওয়েবসাইট তৈরি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চারদিনের এ প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার বিকেলে শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রফিকুল ইসলাম। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সচিব, তথ্যসেবাকেন্দ্রের পরিচালক সহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জুলকার নাঈম, শামীম আহমেদ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এতে কিভাবে ওয়েবপেইজ ডিজাইন, জেলা-উপজেলা তথ্য বাতায়নের সঙ্গে লিংক করা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি