শাহরাস্তিতে কম্পিউটার ও বিজ্ঞান শিক্ষা নিয়ে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে কম্পিউটার ও বিজ্ঞান শিক্ষার মান বাড়াতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কমিটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। উপজেলা আইসিটি কমিটির সম্পাদক মো. আবুল কালাম সভাটি সঞ্চালনা করেন। এ সভায় কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণ, বিজ্ঞান মেলার আয়োজন, শিক্ষক রুটিন তৈরিসহ বিজ্ঞান শিক্ষা ও কম্পিউটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি