শাহরাস্তিতে কম্পিউটার শিক্ষকদের ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কমিটির (আইসিটি) সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, উপজেলা আইসিটি কমিটির সম্পাদক মো. আবুল কালাম, উপজেলা প্রকৌশলী মো. হাবিব আহসানসহ বিভিন্ন স্কুল, কলেজের বিজ্ঞানের শিক্ষক ও ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালকেরা। সভায় কম্পিউটার শিক্ষক মো. আবদুল মজিদকে আহ্বায়ক করে উপজেলা কম্পিউটার শিক্ষক ফোরাম গঠন করা হয়। এ ছাড়া সভায় উপজেলার বিজ্ঞান শিক্ষকদের নিয়ে সভা, কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচল এবং অচল কম্পিউটারের তালিকা, ক্লাস রুটিনে বিজ্ঞানের ক্লাস বিধি মোতাবেক অন্তর্ভুক্তি করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি