শাহরাস্তিতে ডিজিটাল নিয়ে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার বিষয়ে গত শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের উপসচিব মো. আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী ও বিশিষ্ট শিল্পপতি মো. আয়াত আলী ভূঁইয়া। প্রভাংশু বিমলের সঞ্চালনায় এতে ডিজিটাল বাংলাদেশ গঠনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমামসহ এলাকার সর্বস্তরের মানুষ। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি