শাহরাস্তিতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
২০২১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় উপজেলা পর্যায়ে কর্মপন্থা ঠিক করার জন্য চাঁদপুরের শাহরাস্তিতে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, বয়স্করা পুরোপুরি ভোগ করতে না পারলেও নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের সুবিধা পুরোটাই ভোগ করতে পারবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আয়াতুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী, পৌরসভার মেয়র মো. মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি