শাহরাস্তিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, উপজেলা প্রকৌশলী হাবিব আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খানসহ অনেকে। সভায় উপজেলার বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ও ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্পিউটার শিক্ষার প্রাথমিক জ্ঞান, কম্পিউটার জানা শিক্ষকদের তালিকা, বিজ্ঞানের ক্লাসগুলোকে আকর্ষণীয় করতে তত্ত্বীয় ক্লাসে শিক্ষা উপকরণ প্রদর্শনসহ তথ্যপ্রযুক্তি বিষয়ে আলোচনা করা হয়।—মো. আবুল কালাম, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি