শাহরাস্তিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো. মোয়াজ্জম হোসাইন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিটির সম্পাদক মো. আবুল কালামসহ বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞানের শিক্ষক ও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালকেরা। সভায় বিজ্ঞান শিক্ষার প্রসারের লক্ষ্যে স্কুলে সপ্তাহে কমপক্ষে চার দিন বিজ্ঞান বিষয়ের ক্লাস নেওয়া, তত্ত্বীয় ক্লাসে ব্যবহারিক যন্ত্রপাতি প্রদর্শন, উপজেলার চারটি কলেজের কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, উপজেলার সব স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান ও বিজ্ঞানের শিক্ষকদের সমাবেশসহ নানা পদক্ষেপ নেওয়া হয়। —শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি