শাহরাস্তিতে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু হয়েছে। গত রোববার উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ উচ্চবিদ্যালয়ে ল্যাবের উদ্বোধন করেন সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ফরিদ উল্যাহ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারুন অর রশিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অনেকে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে সরবরাহকৃত এ কম্পিউটার ল্যাবে আটটি ডেস্কটপ, একটি ল্যাপটপসহ ইন্টারনেট মডেম দেওয়া হয়েছে। —মো. আবুল কালাম, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি