শাহরাস্তির দুটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে দুটি উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার টামটা উচ্চবিদ্যালয় ও বিকেলে মেহের উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, মেহের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল দত্ত ও টামটা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহসহ অনেকে। এ দুটি বিদ্যালয়ের ল্যাবে আটটি করে কম্পিউটার দেওয়া হয়। —আবুল কালাম, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি