শিকারে সিহর্সের দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারে সিহর্সের দক্ষতা
শিকারে সিহর্সের দক্ষতা

ছোট্ট সামুদ্রিক মাছ সিহর্স আত্মগোপনে পটু। মূলত মাথার ব্যতিক্রমী আকৃতির কারণেই এরা নিজের চেয়ে অনেক দ্রুতগামী কোনো শিকারের ওপর নিঃশব্দে ঝাঁপিয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্র্যাড গেমেলের নেতৃত্বে একদল গবেষক সিহর্সের গতিবিধি নিয়ে গবেষণা করে দেখেন, প্রাণীটির মাথার সুচালো অগ্রভাগ এবং চোখের নিচের মসৃণ হাড় পানিপ্রবাহে কোনো বাধা তৈরি করতে পারে না। ফলে এরা শিকারের চোখে ধুলো দিয়ে মাত্র এক মিলিমিটার দূরে থেকেও আক্রমণ করতে পারে।
এ গবেষণা প্রতিবেদন নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এএফপি।