শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসের হার স্কুল পর্যায়ে ৩১.৩৮ ও কলেজ পর্যায়ে ৩১.১৬ শতাংশ এবং সার্বিক পাসের গড় হার ৩১.৩০ শতাংশ।
৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ১ লাখ ৫৯ হাজার ৫৯৮ ও কলেজ পর্যায়ে ৮২ হাজার ৮৫৩ জন অর্থাত্ মোট ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। এবার স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি অর্থাত্ মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটক বিডি লিঃ কর্তৃক SMS-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।