শিক্ষকদের জন্য মাইক্রোসফটের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে গত ৩০ এপ্রিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি অনুষ্ঠিত হয় ঢাকার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে। ১৬২ জন শিক্ষক যাঁরা মাইক্রোসফট পার্টনার্স ইন লার্নিং লেভেল-১ প্রশিক্ষণ এবং আইটিএন অ্যাডভান্সড লেভেল-২ প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন তাঁরা এতে অংশ নেন। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষকদের অর্জিত দক্ষতা যাচাই করা, যাতে তাঁরা শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে পড়াতে পারেন। খবর বিজ্ঞপ্তির।মাইক্রোসফট পার্টনার্স ইন লার্নিং বাংলাদেশে শুরু হয় ২০০৬ সালের এপ্রিল মাসে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি স্মারকচুক্তির মাধ্যমে সারা দেশের মাধ্যমিক স্কুল ও কলেজ মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষককে পিআইএল পাঠ্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি ছয়জন শিক্ষকের একটি দল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ষষ্ঠ আঞ্চলিক ইনোভেটিভ এডুকেটর ফোরামে অংশ নেন। আয়োজনের শেষ পর্যায়ে ৩০ এপ্রিলসন্ধ্যায় পার্টনার্স ইন লার্নিংয়ের এক আয়োজন ছিল ঢাকার একটি হোটেলে।এতে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ প্রতিযোগীদের মধ্যে সেরা ২০ জনের নাম ঘোষণা করেন।