শিক্ষকদের জন্য মাইক্রোসফটের স্বীকৃতি
শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট ২০১৫ সালের জন্য বাংলাদেশের নয়জন শিক্ষককে ‘মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (এমআইই এক্সপার্ট)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই নয় শিক্ষক হলেন মোহাম্মাদ মোহিউল হক, আবুল কালাম রাশেদ আহমেদ, মাহফুজ আরা সুলতানা, তাসনিফা খানম, শাহনেওয়াজ আলী, লিয়ন আসাদ, গাজী সালাহউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ খুরশেদ আলম ও জ্যোতিষ চন্দ্র রায়। শিক্ষার্থীদের বেশি শেখাতে ও জ্ঞান অর্জন করতে প্রযুক্তি ব্যবহারে এই শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। ৩০ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে নয় শিক্ষককে আনুষ্ঠানিক সম্মাননা দেয় মাইক্রোসফট বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ পরিচালক মো. হামিদুল হক। সভাপতিত্ব করেন মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন লিড সারানা ইসলাম। এমআইই এক্সপার্ট হিসেবে স্বীকৃতি পাওয়া সত্যিই সম্মানের বলে উল্লেখ করেন শিক্ষক আবুল কালাম রাশেদ আহমেদ। —বিজ্ঞপ্তি