শিক্ষকদের প্রোগ্রামিং শেখাচ্ছে বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্ক্র্যাচ প্রোগ্রামিং পরিচিতি’ নামে দিনব্যাপী শিক্ষকদের প্রোগ্রামিং প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত শুক্রবার রাজধানীর বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইটিএম) এই প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির ৩০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের উদ্বোধনকালে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পরবর্তী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ জন্য যে কেউ শৈশবে যেন প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারে, তাই শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তাঁরা স্কুল শিক্ষার্থীদের এ বিষয়ে শেখাতে পারেন। অনুষ্ঠানে জানানো হয়, স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে সহজে প্রোগ্রামিং শেখা যায়। এটি এমন একটি প্রোগ্রামিং ভাষা, যা দিয়ে কোনো কোড লিখতে হয় না। কেউ একে খেলা হিসেবেও নিতে পারে।

বিজ্ঞপ্তি