শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার দিল জনতা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহীর বাগমারার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে কম্পিউটার দিয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান দপ্তরে উপজেলার বাগমারা মহাবিদ্যালয় ও বাগমারার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধানদের হাতে দুটি কম্পিউটার দেওয়া হয়। জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রমজান আলী কম্পিউটার হস্তান্তর করেন।কম্পিউটার বিতরণের সময় জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক তরিবুল ইসলাম, সোলাইমান আলী, বাগমারা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিয়াউল আলম, বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি