শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ লজিটেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লজিটেক বাংলাদেশ চ্যানেল ব্যবস্থাপক তারিকুল হক নিপু
লজিটেক বাংলাদেশ চ্যানেল ব্যবস্থাপক তারিকুল হক নিপু

প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড লজিটেক তার পণ্য বিপণনের সঙ্গে যুক্ত ব্যবসায় অংশীদারদের কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দিয়েছে। লজিটেক বাংলাদেশ চ্যানেল ব্যবস্থাপক তারিকুল হক এ তথ্য জানান।
তারিকুল বলেন, ভবিষ্যতে লজিটেক পণ্যের গ্রাহকদেরও শিক্ষা বৃত্তি দেওয়ার বিষয়টি ভাবনায় রয়েছে। প্রাথমিকভাবে লজিটেকের পণ্য বিপণনের সঙ্গে যুক্ত ব্যবসায় অংশীদারদের কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এই বৃত্তিতে অর্থের পরিমাণ এখনো ঠিক হয়নি।
তারিকুল হক জানান, গত বছরের ডিসেম্বর মাসে তিনি লজিটেক বাংলাদেশ চ্যানেল ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশে গ্রাহকদের কাছে লজিটেকের পণ্য বিপণন ও গ্রাহকসেবার বিষয়টি দেখছেন তিনি। পরে গ্রাহকদের ঘরে বসে লজিটেক পণ্যের হালনাগাদ তথ্য জানা ও পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে এ দেশে আরও ব্যবসা বৃদ্ধি করবে লজিটেক।