শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দিতে সেমিনারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্যোগ নিয়েছে পেশাজীবী সংগঠন সিটিও ফোরাম। এ জন্য ২৬ সেপ্টেম্বর ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) একটি সেমিনারের আয়োজন করা হবে। সোমবার ঢাকায় সিটিও ফোরামের প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এ জন্য তাদের কর্মক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।’ আইইউবির উপাচার্য এম ওমর ইজাজ রহমান বলেন, শিক্ষার্থীরা সেমিনারের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা পাবে, যা তাদের শিক্ষার গতিকে বাড়িয়ে দেবে বহু গুণ।

সিটিও ফোরাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘আইসিটি ক্যারিয়ার স্কিল ফর টোয়েনটি ফার্স্ট  সেঞ্চুরি আইসিটি গ্র্যাজুয়েট’ শিরোনামে আরও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

—মো. রাফাত জামিল